দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাব্বির খান ওরফে রাব্বি (১৯)। তিনি উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা শহিদুল খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী এবং তার মানসিক বিকাশও স্বাভাবিক নয়। এ সুযোগে অভিযুক্ত তাকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষায় জানা যায়, কিশোরী প্রায় নয় সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের জিজ্ঞাসাবাদে সে অভিযুক্তের নাম উল্লেখ করে ঘটনার বর্ণনা দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
জে আই